নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪২ পিএম

নওগাঁর আত্রাই নদীর বেড়িবাঁধের ১০ ফিট জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আজ শনিবার সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বাঁধ ভেঙে যায়। ফলে তালপাতিলা গ্রাম আশপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। এতে পানি বন্দী হয়ে পড়েন কয়েক শ পরিবার। 

স্থানীয়রা বলছে, এই একই স্থানে গেল বছর ভেঙে যায়। এরপর মাস মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে। 

এদিকে বেড়িবাঁধ ভাঙার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান। এ সময় তিনি ওই সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।

এদিকে নওগাঁর ছোট যমুনা, আত্রাই এবং পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে আত্রাই নদীর পানি মান্দার জোট বাজার পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং রেলস্টেশন পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ সকাল থেকে দুই নদীর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর