ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ চাচার মৃত্যু, গ্রেপ্তার ২

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম

নওগাঁর আত্রাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৭০) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এ হত্যাকাণ্ড হয়।

এ ঘটনায় নিহতের ভাতিজা বাবু হোসেন ও আব্দুল আলিমকে পুলিশ গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টায় ভাতিজাদের সাথে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার কথা কাটাকাটি হয়। এ সময় তাঁর ভাতিজাসহ কয়েকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় রাতেই নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যার মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’ 

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর