রাকসুর ভোটের তারিখ পেছাল

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচন ১৩ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বর পরিবর্তে ২৮ সেপ্টেম্বর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।  

আজ বুধবার দুপুর ১২টার দিকে রাকসুর কোষাধক্ষ্য ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টি পদে নির্বাচন হবে। বাকি দুইটি পদ পদাধিকার বলে সভাপতি উপাচার্য ও একজন কোষাধ্যক্ষ। সিনেটে ৫টি পদ নির্বাচন হবে এবং হল সংসদে ১৭টি পদের মধ্যে ১৫টিতে নির্বাচন হবে। রাকসু ও সিনেটের ফরমের মূল্য ৩০০ টাকা এবং হল সংসদের ফরম ২০০ টাকায় বিতরণ করা হবে।

এদিকে রাকসুর মোট ভোটারের সংখ্যা ২৪ হাজার ৮৯২ জন। যার মধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ১৫১ জন ও ছাত্রী ভোটার ৯ হাজার ৭৪১ জন।

প্রফেসর ড. এফ নজরুল ইসলাম জানান, মনোনয়ন ফরম উত্তোলন ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তোলন করা যাবে। এছাড়া পুনঃপুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১, ৪ এবং ৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৭ ও ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। প্রত্যাহারের তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর