রাজশাহীতে জাপার জেলা কার্যালয়ে ভাঙচুর

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

রাজশাহীতে জাতীয় পার্টির (জাপা) মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয়ের দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় নিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর শাখা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক ও রাজশাহীর জাতীয় পার্টির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলের পর একদল লোক গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর জাতীয় পার্টি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু জানান, একদল লোক হঠাৎ করেই জাতীয় পার্টির কার্যালয়ে এসে ভাঙচুর শুরু করে। পরে ব্যানারসহ বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা স্পষ্ট করে জানাতে পারেননি তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে বোয়লিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনায় তদন্ত চলছে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর