জয়পুরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মামলা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহকর্তা সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এর আগে, বুধবার দিনগত রাতে উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার বাড়িতে এই ডাকাতি হয়। 

গৃহকর্তা সোহেল রানা বলেন, ‘বুধবার দিনগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ১৫/১৬ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে বাড়িতে থাকা নগদ ২৫ হাজার টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।’

এদিকে, ডাকাতির খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এছাড়া অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর