নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সবরিতলা মোড় নামক এলাকায় আজ রোববার ভোরের এই দুর্ঘটনা ঘটে। 

সাজু মিয়া গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ট্রাক নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার দিকে যাচ্ছিলেন চালক সাজু মিয়া। উপজেলার সবরিতলা মোড়ে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সাজু মিয়া। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় কোনো একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক তার আসেনই চাপা লেগে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর