রাজশাহীসহ ৩ জেলায় আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম

রাজশাহীতে পরিবহন মালিক ও শ্রমিকদের টানাপোড়েনের জেরে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তৃতীয় দিনের মতো আজ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকেরা। তবে জরুরি প্রয়োজনে অনেকেই লোকাল বাসে ঢাকায় যাতায়াত করছেন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীই পড়ছেন দুর্ভাগে। আগে থেকে টিকিট কেটে কাউন্টারে এসে অনেকেই জানতে পারছেন বাস বন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 

তবে একতা ট্রান্সপোর্ট নামে একটি বাস এই রুটে তাদের চলাচল স্বাভাবিক রেখেছে। কিছু লোকাল বাসও ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে অনেকেই এসব বাসে ঢাকায় যাতায়াত করছেন।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, এই জটিলতা নিরসনে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমঝোতা হলে বাস চলাচল আবারও শুরু হবে।

এর আগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তবে মালিকেরা কোনো সাড়া দিচ্ছেন না।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর