নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ–সভাপতি হাবিবুর রহমান মিন্টু (মিন্টু চেয়ারম্যান) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর মোড়ে এ দুর্ঘটনা হয়।

খড়িবাহী একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিন্টু চেয়ারম্যানের।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিন্টু চেয়ারম্যান বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হয়েছিলেন। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসছে প্রিয় নেতা মিন্টুকে শেষবারের মতো দেখার জন্য।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় মাসুদ হাসান তুহিন বলেন, ‘হাবিবুর রহমান ছিলেন আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী এবং দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। তার মতো মানুষের অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দল ও সমাজের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর