সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৪

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ ও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার উলিপুর ব্রিজের পূর্বপাশে গরুবোঝাই একটি শ্যলোইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই  শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলো- তাড়াশ পৌর শজরের দক্ষিণপাড়া মহল্লার শিশু জনি ও অটোরিকশাচালক কোহিত এলাকার হাইফোত হোসেন। পরে দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তুবা নামে আরেক শিশুর মৃত্যু হয়। শিশু জনি ও তুবা আপন ভাই বোন। 

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়েছি। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাসেম মোড় এলাকায় উত্তরবঙ্গগামী একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে সামনের ট্রাকের চালক নিহত হন। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর