ভিক্ষুকের কাছে মিলল দুই বস্তা টাকা, ব্যয় হবে চিকিৎসায়

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় এক ভিক্ষুক বৃদ্ধার কাছে দুই বস্তা টাকা পাওয়া গেছে। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়দের সেই টাকা গুনতে দেখা যায়। সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা গোনা চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলে বারান্দায় থাকেন। কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্যও টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুনের স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম।

মোছা. শাপলা খাতুন বলেন, ‘মা আমাদের সঙ্গে থাকত না, একাই থাকত। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।’

ভিক্ষুক সালেয়া বেগমের মেয়ের জামাই মো. শহিদুল ইসলাম  বলেন, ‘তিনি অসুস্থ ছিলের। আমি বলেছিলাম, আপনার চিকিৎসা করাব। কিন্তু তার কাছে কত টাকা আছে, সেটা বলতে চাইতেন না। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচ ও আশপাশ থেকে টাকা উদ্ধার করেছে। এখন সবাই মিলে গুনছে।’

মো. শুভ নামে স্থানীয় এক যুবক বলেন, ‘আমি চা খাওয়ার সময় দেখি, রিকশায় করে দুই বস্তা টাকা নিয়ে আসা হচ্ছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। আমরা জানতাম না, তার কাছে এত টাকা আছে। দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।’

টাকা গোনায় অংশ নেওয়া মো. রাশেদুল ইসলাম আলম বলেন, ‘সালেয়া পাগলা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলে বারান্দায় থাকেন। দুই মাস ধরে তিনি অসুস্থ। আমার ধারণা ছিল, তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে। এখন টাকাগুলো গোনা হচ্ছে, এবং এগুলো তার চিকিৎসায় ব্যয় করা হবে।’ 

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শিপু বলেন, ‘ওই ভিক্ষুক প্রায় ৪০ বছর ধরে টাকা গুছিয়েছে। বর্তমানে সে অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গুনছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর