সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩ 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানাধীন চড়িয় এলাকার ১ নম্বর ব্রিজের পাশে এবং একই সময়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার কাওয়াক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে নুরুন্নবীর (৫০), কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের
এনজিও কর্মী আব্দুল হান্নান (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। 

ওসি বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভদ্রঘাট থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে সলঙ্গায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন এনজিও কর্মী আব্দুল হান্নান। তারা ১ নম্বর সেতু এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবা আব্দুল হান্নান। খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ওসি আরও বলেন, অপরদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাওয়াক মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন নুরুন্নবী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর