নওগাঁ-৩

বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নওগাঁর মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভকারীদের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের কারণে যান চলাচল সাময়িকভাবে অচল হয়ে পড়ে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে প্রার্থী পরিবর্তন না করলে এই আসন বিএনপি হারাবে বলে মনে করেন তাঁরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কদিন আগে ২৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি ঘোষণা করেছে ফজলে হুদা বাবুলের নাম। এতে ক্ষুব্ধ হয়েছেন আসনটি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচনে জয়ী প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা।

ফজলে হুদা বাবুলের পরিবর্তে এই আসনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী ঘোষণার দাবিতে আজ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার উত্তরে লিচুবাগান থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত এই কর্মসূচিতে বিএনপি, তাদের অঙ্গসংগঠন যুবদল, সহযোগী সংগঠন ছাত্রদলসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জনির সমর্থকেরা জানান, যাঁকে মনোনয়ন দেয়া হয়েছে, এলাকার মানুষের সাথে তাঁর সম্পর্ক নেই। এই সিদ্ধান্ত থেকে সরে না এলে নির্বাচনে এই আসনে বিএনপি হেরে যেতে পারে বলেও মতামত জানান তাঁরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বকের মোড়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। কর্মীদের ডাকে সাড়া দিয়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, এই মনোনয়ন এখনও চূড়ান্ত নয়। রাজনীতি থেকে তাঁর বাবা আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, যা এখনো চলমান বলে মনে করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণাও দেন তিনি।

এই আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হন আখতার হামিদ সিদ্দিকী নান্নু। তিনি ২০০১ সালে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে তাঁর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির প্রার্থী হয়েছিলেন, তবে সে সময়ে ১৪ দলীয় জোটের (জাতীয় পার্টি) প্রার্থী ছলিম উদ্দীন তরফদারের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে হেরে যান।  

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর