শীতকাল আসার আগেই সিরাজগঞ্জে দেখা মিলছে পরিযায়ী পাখির

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

শীতকাল আসার আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় দেখা মিলছে পরিযায়ী পাখির। এরই মধ্যে খালবিল ও জলাশয় মুখরিত হয়ে উঠেছে পাখির কলরবে।

নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় এবার পাখির আগমন বেশি, বলছেন স্থানীয়রা। পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন।

চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকাজুড়ে এখন পাখির কলরব। জলাশয়ে দেখা মিলছে বক, বালিহাঁস, রাতচরা, নীলশির, কোড়া, বড় সরালি, ছোট সরালিসহ নানা ধরনের পাখি। গাছের ডালে গড়ে তুলেছে আবাস।

বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া ও চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে পাখির আগমন ঘটেছে। স্থানীয়রা বলছেন, অনুকূল পরিবেশ হওয়ায় দিন দিন পাখির উপস্থিতি বাড়ছে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সারা উপজেলার প্রত্যেকটি গাছে; লাখ লাখ সাদা বক ও শামুকখোর পাখি আছে।’

স্থানীয় আরেক ব্যক্তি বলেন, ‘এ পাশেই নদী। নদী থেকে ওদের খাবার আহরণ করা খুবই সহজ হয়। এজন্য আমাদের এখানে পর্যপ্ত পাখি।’

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিযায়ী পাখিদের রোগবালাই নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণীসম্পদ বিভাগ। 

সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, ‘অতিথি পাখিগুলো কিছু অসুখ (রোগ) বহন করে। যদি সম্ভব হয়, নির্দিষ্ট কিছু অসুখ হলে চিকিৎসার জন্য যদি জনগণ যদি পাখি নিয়ে আসে আমরা সেটা উপজেলা অফিসগুলোতে দেখে দেই। এবং পরামর্শ দিয়ে থাকি।’

এদিকে, পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন বিভাগ ও জেলা প্রশাসন।

সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) রিজিয়া পারভীন মিষ্টি বলেন, ‘সবাইকে বোঝানোর চেষ্টা করছি যেন অতিথি পাখি শিকার না করে। এরপরও যদি কেউ নিধন করে এরকম খবর আমরা পাই, সাথে সাথে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করি।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি, অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে। এ বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।’     

পাখি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সারা দেশেই পরিযায়ী পাখির আগমন বাড়বে বলছেন তারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর