চিরকুট লিখে রাবি ছাত্রীর ‘আত্মহত্যা’

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া ইসলামকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চারটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

রাজশাহীতে একটি বাসা থেকে সোনিয়া ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে বিনোদপুরে নিজ বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সোনিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। 

পরিবারের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আজ সকালে মির্জাপুরের নিজ বাসায় সোনিয়াকে ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর পরিবারের লোকজন। পরে পুলিশের সহযোগিতায় দ্রুত তাঁর দেহ নিচে নামানো হয়। এ সময় তার রুমে চারটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে মৃত্যুর কোনো কারণ উল্লেখ না করলেও– সকলের মঙ্গল কামনা করেন তিনি। সেইসঙ্গে তার মৃতদেহ ময়নাতদন্ত না করারও আবেদন করে চিরকুট লেখেন।

ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, সোনিয়া খুব হাসিখুশি স্বভাবের ছিলেন। গতকাল পরীক্ষা দেওয়ার সময়ও তাকে স্বাভাবিক মনে হয়েছে। তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন তা কেউ বুঝে উঠতে পারছেন না। সোনিয়া পরিবারের সাথে নগরীর মির্জাপুরে বাস করতেন।

এদিকে পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, এটি আত্মহত্যা। কোনো ধরনের ফ্রাস্ট্রেশন থেকে এ আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। 

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর