বগুড়ায় কেন অস্বাভাবিক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদ

আর্থিক অসচ্ছলতা, অনৈতিক সম্পর্ক ও অসচেতনতা—বগুড়ায় ২০২৪ সালে হয়েছে ১২,০১৪ বিবাহবিচ্ছেদ। গবেষকদের মতে সচেতনতা ও নৈতিক শিক্ষা জরুরি।

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

আর্থিক অসচ্ছলতা, প্রেমের সম্পর্ক ও বহু বিবাহসহ বিভিন্ন কারণে বগুড়ায় গত বছর প্রতি মাসে বিবাহবিচ্ছেদ হয়েছে গড়ে এক হাজার। এ তথ্য জানিয়েছে জেলা রেজিস্ট্রার অফিস। এ সংকট সমাধানে নৈতিক শিক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বগুড়ায় মুসলিম ও হিন্দু ধর্মীয় রীতিনীতি এবং প্রচলিত আইনে বিয়ে হয়েছে ২২ হাজার ১৯৮টি।

বগুড়া মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মুহ. মুনজুরুল হক বলেন, একই বছর বিবাহবিচ্ছেদ হয়েছে ১২ হাজার ১৪টি। অর্থাৎ গড়ে প্রতি মাসে এক হাজার। এর মধ্যে অসচেতনতা, অনৈতিক সম্পর্ক, আর্থিক অসচ্ছলতাসহ আটটি কারণে দুই পক্ষের সম্মতিতে বিচ্ছেদ হয়েছে ৫ হাজার ২৭১ দম্পতির। এ ছাড়া স্বামীর একক সিদ্ধান্তে ২ হাজার ৩৬০টি এবং স্ত্রীর একক সিদ্ধান্তে বিচ্ছেদ হয়েছে ৪ হাজার ৩৮৩টি।

বগুড়া সমাজবিজ্ঞান ডিভিশন আরডিএ সহকারী পরিচালক মৌপিয়া আবেদীন বলছেন, বিবাহবিচ্ছেদের জন্য পরিচিত ধুনটের খাটিয়ামারিতে অধিকাংশ বিচ্ছেদের ঘটনা ঘটেছে বিয়ের ছয় মাসের মধ্যেই। বিয়ের একদিন পরই তালাক হয়েছে এমন তথ্যও পাওয়া গেছে গবেষণায়।  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর