চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীমের (৫০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধীন নয়াগোলা এলাকার পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত আব্দুল আলীম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ার মৃত বন্দের আলীর ছেলে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বলেন, বিকালে পুলিশ লাইন মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলছিলেন আব্দুল আলীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ২৫০ শয্যবিশিষ্ট চাঁপাইবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, প্রয়োজনীয় দাপ্তারিক প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর