বগুড়া–৬ আসনে বিপুল ভোটে জয়ের আশা তারেক রহমানের সমর্থকদের, মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থীও

বগুড়া–৬ আসনে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ের আশা তারেক রহমানের সমর্থকদের। অন্যদিকে ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

রাজনৈতিকভাবে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, এবার গুরুত্বপূর্ণ সদর আসনটি পেতে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরা। তবে পিছিয়ে নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমর্থকেরাও। তিনিই জয়ী হবেন বলে আশা নেতা-কর্মীদের। আর জয়ের আশা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল।

১৯৮৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে প্রথমবার বগুড়া সদর আসনে জয় পান জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহমান ফকির। তবে ১৯৯১ সালে জামায়াতের মুফতি ওয়াকিলুর রহমানকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের এম এ হান্নান।

বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান সোহেল বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনে জয়ী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি পেয়েছিলেন ৩৯ হাজার ৬১৫ আর জামায়াতের প্রার্থী মুফতি ওয়াকিলুর রহমান পান ১৩ হাজার ৭৫১ ভোট। ২০০১ সালে চারদলীয় জোট গঠনের পর থেকে এ আসনে জয়ী হয়ে আসছে বিএনপি। তবে এবার ভালো ফলের আশা জামায়াতের।

বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত জয়ী হয়েছেন বেগম খালেদা জিয়াসহ বিএনপির প্রার্থীরা। এবার তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা করা যায়।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৮ হাজার।

২০১৪ সালে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ২৮ হাজারেরও বেশি ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াতের মো. আবিদুর রহমান সোহেল। একই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আব্দুল হামিদ মিটুন। তিনি ভোট পেয়েছিলেন ৩৭ হাজারের কিছু বিশি।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর