দরজা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

রাজশাহীর বাঘায় পদ্মার চরে দরজা ভেঙে ঘরে ঢুকে সোহেল রানা নামের এক ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুন আহত হয়েছেন।

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

রাজশাহীর বাঘায় পদ্মার চরে দরজা ভেঙে ঘরে ঢুকে সোহেল রানা নামের এক ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার গ্রামের চরে এই ঘটনা ঘটেছে।

সোহেল রানা পলাশিফতেপুর করালি নওশারার গ্রামের চরের কালু মন্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শনিবার রাত ১টার দিকে সোহেল রানার ঘরের টিনের দরজা ভেঙে ঢোকেন কয়েকজন দুর্বৃত্ত। ঘরে ঢুকেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। দুর্বৃত্তরদের গুলিতে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বাধীনা খাতুন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক হুমাইরা খাতুন সোহেল রানাকে মৃত ঘোষণা করা করেন। তবে হাতের আঙ্গুলে গুলিতে আহত স্ত্রী স্বাধীনা খাতুনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে আহত স্বাধীনা খাতুন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার পরে টিনের দরজা ভেঙে একদল লোক ঘরের ভেতরে ঢোকে। ঢুকেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আমার স্বামীকে কোম্বলের ভেতরে লুকিয়ে রেখেও বাঁচাতে পারিনি।’

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর