চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

বিএসএফ আজ সোমবার রবিউলের মরদেহ ফেরত দিতে চেয়েছে।

 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী–বিএসএফের হাতে আটকের পর রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার সকালে তার মৃত্যু হয়।

পতাকা বৈঠকের পর গতকাল রাতে রবিউলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি মৃত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘মৃত রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন। শনিবার রাতে তিনি চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হন। এরপর হঠাৎ খিঁচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি।’

রাতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে অসুস্থ হয়ে রবিউলের মৃত্যু হয়েছে বলে জানান বিএসএফ সদস্যরা। রবিউল ইসলামের মৃগী রোগ থাকার কথা তার পরিবারও জানিয়েছে বিজিবিকে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘সোমবার (আজ) তার মরদেহ ফেরত দিতে চেয়েছে বিএসএফ।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর