নাটোরে পরিত্যক্ত ঘর থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরের ভেদরার বিলে পরিত্যক্ত ঘর থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিলে পুকুরপাড়ের পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

নাটোরের ভেদরার বিলে পরিত্যক্ত ঘর থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিলে পুকুরপাড়ের পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভেদরার বিলের মাঝে একটি পুকুরপাড়ের পরিত্যক্ত একটি টিনের ঘরে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। তবে নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর