নাটোরে আম বাগানে ঝুলছিল যুবকের মরদেহ

প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল রানা পন্ডিতগ্রামের সোনা মন্ডলের ছেলে।

প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে জুয়েল রানা আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, জুয়েল রানা রাতে খাওয়া সেরে নিজ ঘরে চলে যান। এরপর রাতের কোনো একসময় ঘর থেকে বের হয়ে যান। বের হওয়ার কারণ কেউ জানে না।

আজ সকালে জুয়েল রানার বাড়ির অদূরে একটি আম বাগানে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি নিহতের পরিবারের সদস্যদের ও পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।’ 

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর