জিয়া পরিষদের নেতাকে হত্যার প্রতিবাদে প্রতিবেশীর বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু বৃদ্ধার

রেজাউল করিমের সমর্থকেরা প্রতিবেশী ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম। 

 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

নাটোরের সিংড়ার কলমে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন জিয়া পরিষদের নেতা কলেজশিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমার পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

দুর্বৃত্তদের হাতে নিহত রেজাউল করিম কুমার পাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিমের সমর্থকেরা প্রতিবেশী ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় আগুনে পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, রেজাউল করিম ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতি দিনের মতো বুধবার রাতেও খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। স্থানীয়রা ঘটনাটি দেখতে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

এদিকে ঘটনার পর পুলিশের কয়েকটি টিম তদন্ত কাজ শুরু করছে।

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর