নওগাঁয় ডাম্পট্রাক চাপায় নিহত বেড়ে ৫

নওগাঁর মহাদেবপুর উপজেলার ড্রামট্রাকের চাপায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় পাঁচজন নিহত হলেন। এ ছাড়া আরও একজন গুআহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবজি ব্যবসায়ী ছিলেন।

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার ড্রামট্রাকের চাপায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় পাঁচজন নিহত হলেন। এ ছাড়া আরও একজন গুআহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবজি ব্যবসায়ী ছিলেন।

আজ শনিবার ভোর ৫টার দিকে মহাদেবপুর-পত্নীতলা সড়কের এনায়েতপুর পাটকাঠি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার নুরপুর গ্রামের কোকা পাহানের ছেলে বিরেন পাহান (৩৫), নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝুটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মাংরা উরাওয়ের ছেলে সন্জু উড়াও (৪৮) ও ঝুটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। এ সময় আহত হয়েছেন একই গ্রামের রমেশের ছেলে শ্রী শ্যামন্ত (২৮)। তিনি বর্তমানে সুস্থ আছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ ভোরে মহাদেবপুর-পত্নীতলা সড়কের পাটকাঠি মোড়ে একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানের থাকা দুই সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। সেখান থেকে আহত আরও চারজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজন মারা যান। এদরে মধ্যে বিপ্লব পাহান নামে গুরতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শ্রী শ্যামন্ত নামে আরেক যাত্রী বর্তমানে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।

নিহতদের মরদেহ স্বজনদের কাছের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি শহিদুল ইসলাম।

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর