আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্লাস্টিকের দাঁড়িপাল্লা অপসারণ করল প্রশাসন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন। আজ শুক্রবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এসব প্লাস্টিকের দাঁড়িপাল্লা অপসারণ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা যাবে না। এই বিধি লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতীকগুলো অপসারণ করা হয়েছে। 

তিনি আরও জানান, সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে প্রচার উপকরণ সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ধরণের অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর