নাটোরে বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নির্বাচনী অফিস ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ এএম

নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী টিপুর এক সমর্থক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। আর বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অভিযোগ করেন তাঁর নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর টিপুর সমর্থকেরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে।

বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানান, তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা একটি মিছিল নিয়ে এসে কচুয়া বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে এবং প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এতে বিএনপির বেশ কয়েকজন সমর্থক আহত হয়।

এদিকে বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী টিপু দাবি করেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তাদের সাতজন কর্মী আহত হন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, মারামারির একটি ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর