নাটোরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নাটোরের সিংড়ায় বালিবোঝাই ড্রামট্রাকের চাপায় জিসান আহমেদ নামে এক কিশোর হেলপার নিহত হয়েছে। শনিবার সকালে কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

নাটোরের সিংড়ায় বালিবোঝাই একটি ড্রামট্রাকের চাপায় ওই ট্রাকের হেলপার জিসান আহমেদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিসান আহমেদ উপজেলার কালিগঞ্জ গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। সে সূর্যপুর গ্রামে তাঁর নানা বাড়িতে থেকে বালিবাহী ড্রামট্রাকে চালকের হেলপার হিসেবে কাজ করত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, বালিবাহী ড্রামট্রাকের চালক রাকিব হোসেন ও হেলপার জিসান আহমেদ বালি বোঝাই করে ড্রামট্রাক নিয়ে কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে যাচ্ছিলেন। পথে সূর্যপুর এলাকায় পৌঁছালে সড়কের বেশ কিছু স্থান নিচু হওয়ায় ট্রাকের চাকার নিচে ইট দিয়ে ঠেকনা দিতে বলেন চালক। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি জিসানের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায়।

ওসি আরও জানান, ঘটনাটি এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে তাঁদের হেফাজতে নিয়েছে। এ ছাড়াও ড্রামট্রাকসহ চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর