রাজশাহীর সীমান্ত এলাকায় ৭৭ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা, স্পিড বোট-স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৭৭টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পিড বোট, অতিরিক্ত বিজিবি সদস্য, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স ও সেনাবাহিনীর সহায়তায় ভোটের সময় আইনশৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে।

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

রাজশাহীর সীমান্ত এলাকায় ৭৭টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড বোট মোতায়েন করা হয়েছে। ১৬টি বিওপিতে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে। এ ছাড়া ৭০০ সদস্যের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাশাপাশি দুর্গম এলাকায় সহায়তা করবে সেনাবাহিনী।

এক পাড়ে রাজশাহী শহর, অন্য পাড়ে সীমান্তবর্তী চরখানপুর, মাঝদিয়ার, খিদিরপুরসহ চরের বেশ কয়েকটি গ্রাম। মাঝে বয়ে গেছে প্রমত্ত পদ্মা। রাজশাহীর অংশে ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকার এক তৃতীয়াংশ জলপথ। বিভাগের ৩৯টি আসনে মোট ভোটার ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন।

আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, সীমান্তবর্তী অঞ্চলে ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি।

বিজিবি বলছে, নদীপথের জন্য রয়েছে সাতটি স্পিড বোট, ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপি। সেই সাথে থাকছে ৭০০ স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।

ভোটের সময় অনিয়ম, সহিংসতা রোধে বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা। সীমান্তেও সতর্ক থাকবে সদস্যরা।

বিজিবি রাজশাহী সদর দপ্তর-১ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘নদীর ওপারে আমাদের মোট ১৮টি কেন্দ্র রয়েছে। এগুলোর জন্য দুটি আলাদা বেজক্যাম্প স্থাপন করেছি যাতে এই কেন্দ্রগুলোকে নির্বাচনের দিন সাপোর্ট দেওয়া যায়।’

রাজশাহী বিভাগের ৫ হাজার ২৮৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ২ হাজার ৬৬৪টি। পুলিশ বিজিবির পাশাপাশি দুর্গম এলাকায় সহায়তা করবে সেনাবাহিনী।

রাজশাহী ডিআইজি রেঞ্জ মোহাম্মদ শাহজাহান বলেন, প্রত্যেক ইউনিয়নে পুলিশের, বিজিবির টহল টিম থাকবে। প্রয়োজনে সেনা সদস্যরাও প্রস্তুত রয়েছে।

এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের মধ্যে এখন কোনো ভীতি বা শঙ্কা নেই।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর