নাটোরে বাসের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

নাটোরের বাসের চাপায় হাফিজুর রহমান নামে এক পান ব্যাবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটা বটতলা মোড়ে নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

নাটোরের বাসের চাপায় হাফিজুর রহমান নামে এক পান ব্যাবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটা বটতলা মোড়ে নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে পিকআপ ভ্যানে পান নিয়ে নাটোর শহরের দত্তপাড়ায় পান আড়তে যাচ্ছিলেন। পথে সকাল ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছালে পান বোঝায় পিকআপ থেকে সড়কে পড়ে যান হাফিজুর। এ সময় রংপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস হাফিজুরকে চাপা দিয়ে চলে যায়। এতে হাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর