পরকীয়ার অভিযোগে সালিশ চলাকালে সংঘর্ষ, নিহত ১, আহত ৪

নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসে। রোববার রাতেও সালিশে বসেছিল দুপক্ষ। 

 

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত চারজন।

রোববার রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার কোর্টবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগির গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

ওসি ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসে। রোববার রাতেও সালিশে বসেছিল দুপক্ষ। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিল।

এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান।

ওসি হুমায়ন কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ আনিসুর রহমানের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর