শিমুল বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবক নিহন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবক নিহন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্ত মৌসুমে ঘাটিনা রেলব্রিজ সংলগ্ন এলাকায় শিমুল ফুলে লাল হয়ে উঠেছে প্রকৃতি। সেই দৃশ্য দেখতে ও ছবি তুলতে দুই যুবক দুপুরের দিকে রেলব্রিজের ওপর উঠেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন ব্রিজের দিকে এগিয়ে আসে। ট্রেনটি খুব কাছে চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা সদরের ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় যুবক শিশির আহমেদ শাকিল জানান, দুইজনই শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজে উঠেছিলেন। হঠাৎ ট্রেন চলে আসায় তারা সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রেনের ধাক্কায় দুজনই নিচে পড়ে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, ঘাটিনা রেলব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর