রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি কাসেম, সম্পাদক জাহেদী

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন।

 

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:৫৫ এএম

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬ সাল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আবুল কাসেম (১) সভাপতি ও পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন জানায়, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম ও পারভেজ জাহেদী প্যানেলের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার জানিজ ফাতেমা কাজল।

সদস্য পদে নির্বাচিত ৯ জন হলো– ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা। ভোটগ্রহণ শেষে গণনা ও বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

এদিকে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধাঘণ্টা বিরতি দিয়ে বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের জন্য ১নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় বুথ স্থাপন করা হয়। নির্বাচনে ২১ পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র সভাপতি ১ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটির নেতৃত্বে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম- তৌফিক জাহেদী এবং অপরটি গণতান্ত্রিক আইনজীবী সমিতির হামিদুল হক-আবু বাকার প্যানেল। ভোটকে ঘিরে আইনজীবীদের মধ্যে সকাল থেকেই উচ্ছ্বাস উদ্দীপনা ছড়িয়ে পড়ে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা শৃঙ্খলার সঙ্গে ভোট প্রদান করেন। ভোটকে ঘিরে আদালত পাড়া ছিল সরগরম।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর