ভিজিএফের চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

ভিজিএফের চাল না পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। ভিজিএফের নির্ধারিত কার্ড থাকার পরও চাল না পেয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগীরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ধাইনগর ইউনিয়নের বিশেষ ভিজিএফের চাল বিতরণ শেষ হয় গত সোমবার। কিন্তু মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভিজিএফ কার্ডধারী বেশ কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে আসেন চাল নিতে। এসে তারা জানতে পারেন আগের দিনই সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে তারা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন। 

স্থানীয়দের দাবি, দুই শতাধিক মানুষ চাল পায়নি। তারা চেয়ারম্যানের কাছ থেকে এ বিষয়ে কোন সদুত্তরও পাননি। কাজেই তাদের ধারণা চেয়ারম্যান সুবিধাভোগীদের না দিয়ে চাল আত্মসাত করেছেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চাল বিতরণে অনিয়ম হওয়ায় সংকট তৈরি হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভুক্তভোগীরা কেন চাল পাননি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর