চাঁপাইনবাবগঞ্জে তেল না পেয়ে পাম্প কর্মীকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

 চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের লাহারপুরে আলী’জ ড্রিম পেট্রোল পাম্পে পুলিশের উপস্থিতিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্বালানি তেল দেওয়া হয় বিভিন্ন যানবাহনে। পুলিশ চলে গেলে নিরাপত্তাজনিত কারণে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে অপেক্ষমান গ্রাহকরা ওই পেট্রোল পাম্পের কর্মী হামিদুর রহমানকে মারধরে করে। এ নিয়ে...

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ এএম

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পের এক কর্মীকে মারধর করেছে উত্তেজিত জনতা। এর প্রতিবাদের স্থানীয়রা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুরে আলী’জ ড্রিম নামের একটি পেট্রোল পাম্পে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শী ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের লাহারপুরে আলী’জ ড্রিম পেট্রোল পাম্পে পুলিশের উপস্থিতিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্বালানি তেল দেওয়া হয় বিভিন্ন যানবাহনে। পুলিশ চলে গেলে নিরাপত্তাজনিত কারণে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে অপেক্ষমান গ্রাহকরা ওই পেট্রোল পাম্পের কর্মী হামিদুর রহমানকে মারধরে করে। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে মারধরের প্রতিবাদে রাত ১১টার দিকে হামিদুরের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করেন। রাতে পৌনে ১২ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল আহাদ বলেন, ‘পুলিশ না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যে কারণে পুলিশ চলে যাওয়ার পর পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। গ্রাহকদের বলা হয়, পরদিন সকালে আবারও যথারীতি তেল দেওয়া হবে। কিন্তু শুরুতে তারা কিছু না বললেও এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হামিদুরকে মারধর করে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর