পাম্পে তেল বিতরণ বন্ধে গ্রাহকদের ক্ষোভ, যান চলাচল বিঘ্নিত

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল না পেয়ে পেট্রলপাম্পের এক কর্মীকে মারধর ও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এর প্রতিবাদের স্থানীয়রা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। গতরাতে সোনামসজিদ স্থলবন্দর সড়কের লাহারপুরে আলী’জ ড্রিম পেট্রলপাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুলিশি সহায়তায় পেট্রল পাম্পটিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্বালানি তেল দেয়া হয়। পরে পুলিশ চলে গেলে নিরাপত্তাজনিত কারণে তেল দেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে উত্তেজিত হয়ে অপেক্ষমান গ্রাহকরা ওই পাম্পের এক কর্মীকে মারধর করে। মারধরের প্রতিবাদে রাত ১১ টার দিকে পাম্পকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করেন। পরে রাত পৌনে ১২ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর