নাটোর সদর হাসপাতালে ভর্তি ১৩ হাম রোগী

হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও সঠিক চিকিৎসা ও সেবা দেওয়ায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম

নাটোরে বাড়ছে হাম রোগের আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে অনেকটা। চলতি মাসের শুরুতেই হাসপাতালে হাম রোগী মাত্র তিনজন রোগী ভর্তি থাকলেও বর্তমানে রোগী ভর্তির সংখ্যা ১৩ জন।

হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও সঠিক চিকিৎসা ও সেবা দেওয়ায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

নাটোরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. কামাল উদ্দিন ভুইয়া বলেন, ‘নাটোর জেলায় হামের প্রতিশেধক টিকা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এছাড়াও আজ জেলার ৬০ হাজার শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে হাম প্রতিশোধক টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম অবস্থায় ৬ মাস থেকে শুরু করে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।’

হাম রোগে আক্রান্ত হলে বা এই রোগের উপসর্গ দেখা দিলে আতংকিত না হয়ে সরাসরি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন।

ডা. কামাল উদ্দিন ভুইয়া বলেন, ‘জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে। হাসপাতালে ১৩ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে। রোগীর চিকিৎসার জন্য সবধরনের সাপোর্ট হাসপাতালে রয়েছে।’

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর