ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল পশুচিকিৎসকের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সংঘর্ষে এক পশুচিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরেক যাত্রী।

রোববার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল বীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সুত্রধর (৩০) পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাংকলরিটি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি। যানজটের কারনে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজিটি গতি কমালে ট্যাংকলরিটি  সিএনজির পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে সিএনজিতে থাকা সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর