সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যার অভিযোগ, দুলাভাই গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান খেত থেকে শরিফা খাতুন নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার বোনের স্বামী হত্যার পর ধান খেতে ফেলে দেয়। ঘটনার পর অভিযুক্ত মো. অন্তরকে গ্রেপ্তার করেছে।

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান খেত থেকে শরিফা খাতুন নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার বোনের স্বামী হত্যার পর ধান খেতে ফেলে দেয়। ঘটনার পর অভিযুক্ত মো. অন্তরকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার বিকেলে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মরদেহ উদ্ধারের পর নিহত শিশুর বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গত শুক্রবার বিকেল থেকে শিশু শরিফা খাতুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম। ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার দেখানো একটি ধানখেতে থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করেছেন তিনি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর