চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়।

বিকেল ৩টার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার আকাশ। একপর্যায়ে নামে শিলাবৃষ্টি। 

কৃষি বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঁচটি এবং শিবগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, শাহবাজপুর, চককীর্তি ইউনিয়নে। এসব ইউনিয়নের বাগানে থাকা আমের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বৃষ্টিতে বোরো ধান ও পাট খেতের জন্য উপকার হয়েছে। কারণ বোরো খেত ও পাট খেতে সেচের প্রয়োজন ছিল। তবে শিলাবৃষ্টির কারণে আমের ক্ষতি হয়েছে। এরই মধ্যে সহকারী কৃষি কর্মকর্তারা আমের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, বেশ কিছু এলাকা থেকে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন। 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর