নাটোরে মাজারের দানবাক্স ভেঙে চুরি, আটক ৩

নাটোরের সিংড়ায় ঘাসি দেওয়ানের মাজারের দানবাক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ। 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

নাটোরের সিংড়ায় ঘাসি দেওয়ানের মাজারের দানবাক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চলনবিল এলাকার তিশিখালি ঘাসি দেওয়ানের মাজারে এই চুরির ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন– উপজেলার হিজলী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জয়, সোহরাব আলীর ছেলে বিপ্লব খান এবং শাহিনের ছেলে শামিম হোসেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে মাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এবং মাজারের সিসি টিভি ক্যামারেও অকার্যকর ছিল। অন্ধকারের মধ্যে রাতে মাজারের তিনটি দানবাক্স ভেঙে ভেতরে থাকা প্রায় দুই লাখ টাকার বেশি চুরি করে দুর্বৃত্তরা। সকালে বিষয়টি মাজার কমিটি জানতে পেরে পুলিশকে জানায়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর