আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় বিএনপি নেতাকে জরিমানা

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক বিএনপি নেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাদ্দাম হোসেন এ রায় দেন।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ এএম

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক বিএনপি নেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাদ্দাম হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সজ্জাদ হোসেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের কোর্ট পরিদর্শক আব্দুর রফিক।

আদালত সজ্জাদকে সাত দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিয়ে রশিদ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ আগস্ট সজ্জাদ হোসেন রাজশাহী মহানগরের দামকুড়া থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বাদলসহ অন্যদের আসামি করা হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাকে অস্ত্রের মুখে হুমকি ও মারধর করেন।

তবে আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ঘটনার দিন সজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ফলে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

কোর্ট পরিদর্শক আব্দুর রফিক জানান, অভিযোগটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণ হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর