চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে আম-লিচুসহ ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে আম-লিচুসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে জেলার পাঁচটি উপজেলার উপর দিয়েই বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। 

শনিবার দিবাগত রাত সোয়া ১২দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। বিভিন্নস্থানে প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয় কালবৈশাখী ঝড়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগানের। বিপুল পরিমাণ আম ঝরে গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়েছে। এমনকি কোথাও কোথাও পুরো গাছ উপড়ে গেছে। এছাড়াও লিচুসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী বলেন, জেলার পাঁচ উপজেলায় গড় বৃষ্টিপাত ১৭ দশমিক ৪ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সদর উপজেলায়, ২০ মিলিমিটার। বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। 

এদিকে ঝড়ের কারণে জেলার বিভিন্ন এলাকায় ৮ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর