সাইকেল আরোহী দুই কিশোরকে চাপা দিল ট্রাক, প্রাণ গেল একজনের

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

 

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ট্রাকের চাপায় আবির রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার আরেক বন্ধু।

সোমবার রাত পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনা হয়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবির (১৪) রাজশাহীর কাটাখালি পৌর এলাকার শ্যামপুরের মো. সুজনের ছেলে। তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের একটি বাড়িতে ভাড়া থাকে।

ওসি বলেন, ‘নিহত আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিল। সেখান থেকে বাইসাইকেলযোগে ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আবির। স্থানীয়রা আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। তবে সিসি ক্যামেরা দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর