নাটোরে অবৈধ সেচযন্ত্রের দাপট, হুমকিতে সরকারি প্রকল্প

নাটোরের সিংড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগে প্রায় দেড় হাজার সেচযন্ত্র স্থাপন করেছে প্রভাবশালীরা। এতে সরকারি বরেন্দ্র ও বিএডিসির সেচ প্রকল্প হুমকিতে পড়েছে। কম খরচে সেচের কারণে বাড়ছে অবৈধ কার্যক্রম, নিচে নামছে পানির স্তর এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সেচ ব্যবস্থা।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

নাটোরের সিংড়ায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও বিএডিসির সেচ প্রকল্প থাকলেও অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে প্রায় দেড় হাজার সেচযন্ত্র স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা। অবৈধ এসব সেচযন্ত্রের মাধ্যমে কম খরচে সেচ দিচ্ছেন কৃষকেরা। এর জেরে বন্ধ হতে বসেছে সরকারি প্রকল্পের সেচকাজ। উপজেলা সেচ কমিটির কাছে আবেদন করেও হয়নি সুরাহা।

নাটোরের সিংড়া উপজেলায় চলতি বছর ৩৬ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। জমিতে সেচের জন্য রয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও বিএডিসির ১১৭টি গভীর নলকূপ এবং ৭৩টি এলএলপি নলকূপ রয়েছে।

এর পরও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে প্রায় দেড় হাজার সেচ যন্ত্র বসিয়েছে অসাধু কিছু চাষি। আবাসিকের বিদ্যুৎ সংযোগের তার টেনে চালানো হচ্ছে অবৈধ মটর। কৃষকদের অজুহাত, সরকারিভাবে স্থাপিত গভীর নলকূপ থেকে ক্রমানুসারে সময়মত সেচ দেওয়া যায় না।

প্রশাসনের নজরদারি না থাকায় কৃষি জমিতে বসছে অবৈধ সেচ পাম্প। নিচে নেমে যাচ্ছে পানির স্তর। বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে সরকারি সেচ পাম্পগুলো। পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বলছেন, অবৈধ সেচ পাম্প বন্ধে প্রচারণার পাশাপাশি জরিমানা ও সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে।

ভুক্তভোগী এক কৃষক জানান, পূর্বে ২০০ বিঘা জমিতে সেচ দিতেন তিনি। বর্তমানে অবৈধ সংযোগে সেচ দেওয়ার কারণে মাত্র ৫০ বিঘা জমিতে সেচ দিতে হচ্ছে। ডিপ টিউবওয়েল দিয়ে জমিতে পানি দিতে এখন লোকসান হচ্ছে। এখন যে আয় হয় এটি দিয়ে কর্মচারীদের বেতন বা বিদ্যুৎ বিল কোনোটাই দেওয়া যাচ্ছে না।

ক্ষুদ্র কৃষকেরা জানান, ক্ষুদ্র কৃষকদের মধ্যে অনেকেই জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ দিচ্ছেন।

পল্লী বিদ্যুৎ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের প্রচারপত্র বিলি করা আছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এখানে নানা সময় অভিযান চালানো হয়, জরিমানা করা হয়।’

অবৈধ সেচযন্ত্র বন্ধে উপজেলা সেচ কমিটি ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএডিসির কর্মকর্তা। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।

নাটোর সিংড়া জোনের বিএডিসি সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মানিক রতন বলেন, আবাসিক সংযোগ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে জমিতে সেচ দেওয়া সম্পূর্ণ অবৈধ। এ সমস্যা নিরসনে উপজেলা পর্যায় থেকে সব সময়ই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে উদ্যোগ নিতে বলা হয়।

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘প্রশাসনের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আসেনি। আমাদের উপজেলা প্রশাসন থেকে বক্তব্য এই যে, এ রকম যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে সে ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবকেক ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স...
নাটোরের ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়। এছাড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর