স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন যুবক

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

নাটোরের লালপুরে স্ত্রীকে ভিডিও কলে সংযুক্ত রেখে গলায় ফাঁস দিয়ে আলামিন বিশ্বাস পলাশ নামে এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার উত্তর লালপুর গ্রামে এ ঘটনা হয়।

নিহত আলামিন বিশ্বাস পলাশ একই গ্রামের হুমায়ন আলী চৌকিদারের ছেলে ও লালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহতের পারিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই গ্রাম পুলিশ আলামিন বিশ্বাস  পলাশের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে অনেকবার বিচার–সালিশ হলে মিমাংসাও হয়ে যায়।

কিন্তু তারপরও তাদের দাম্পত্য জীবনে কলহ চলতেই থাকে। এরই এক পর্যায়ে প্রায় ৫ মাস আগে পলাশের স্ত্রী তাকে ছেড়ে দিয়ে বাবার বাড়িতে চলে যায়। এদিকে পলাশ তাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেও বিফল হয়।

আজ ভোররাত ৩টার দিকে পলাশ তার দ্বিতীয় স্ত্রীকে মোবাইলে ফোনের মাধ্যমে  ভিডিও কল দেন এবং তারা কথা বলেন। কথা বলার একপর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন পলাশ।

মোবাইল ফোনে কথা বলার বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে ঘরে গিয়ে পলাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর