মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজশাহী 

রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্র তাপপ্রবাহ চলছে। জনজীবন বিপর্যস্ত, বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আরও বাড়তে পারে গরমের তীব্রতা।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ। তীব্র গরমে শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। খেটে খাওয়া মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ১৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি। ১৬ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ৩৪.২ ও সর্বনিম্ন ২৬.২ ডিগ্রিতে নেমে আসে। ১৭ এপ্রিল আবার বেড়ে সর্বোচ্চ ৩৬.৮ ও সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি রেকর্ড করা হয়। ১৮ এপ্রিল সর্বোচ্চ ৩৪.৫ ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি এবং ১৯ এপ্রিল সর্বোচ্চ ৩৪.৫ ও সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। 

এরপর ২০ এপ্রিল থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। এদিন সর্বোচ্চ ৩৭.৬ ও সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি ছিল। সর্বশেষ ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি রেকর্ড করা হয়। আজ ২২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

রাজশাহী অবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। শিগগিরই বৃষ্টির সম্ভাবনাও কম। 

এদিকে তাপপ্রবাহের সময় সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, বেশি করে পানি পান করা এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কে বিশ্বাস জানান, এই সময় হিটস্ট্রোকসহ বিভিন্ন গরমজনিত রোগের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। তারা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, প্রচুর পানি পান করা এবং রোদে বের হলে ছাতা বা মাথা ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।

 

নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা। এতে করে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের আভিযোগ, বিভিন্ন কারণে এবার আম রপ্তানি হয়েছে গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশ।...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর