চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আজ শনিবার থেকে যথারীতি দূরপাল্লাসহ আন্তঃজেলা, আন্তঃউপজেলা রুটে নিয়মিত বাস চলাচল করবে।

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ এএম

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আজ শনিবার থেকে যথারীতি দূরপাল্লাসহ আন্তঃজেলা, আন্তঃউপজেলা রুটে নিয়মিত বাস চলাচল করবে।

বিষয়টি রাতেই নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। এই সংগঠনের ডাকেই কর্মবিরতি চলছিল। এতে শুক্রবার দিনভর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সাইদুর রহমান জানান, মূলত সড়কে বাস থামিয়ে একটি সংগঠনের নামে চাঁদা তোলাকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু করেন তারা। রাতে একটি রাজনৈতিক দলের অফিসে দুই সংগঠনের নেতারা বৈঠকে বসেন। সেখানে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় এবং কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এর আগে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে বাস থামিয়ে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন তারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর