বৃদ্ধা মায়ের জীবন গেল প্রতিবন্ধী ছেলের হাতে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

নাটোরে প্রতিবন্ধী ছেলের হাতে বৃদ্ধা মা শহীদা বেগমের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এই ঘটনা হয়।

নিহত শহীদা বেগম ওই এলাকার মৃত স্টার হোসেনের স্ত্রী ছিলেন। এ ঘটনায় ছেলে আরিফ হোসেনকে আটক করেছে পুলিশ।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা ও স্থানীয়রা জানায়, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে আরিফ হোসেনকে নিয়ে তাদের বাড়িতে বসবাস করতেন বৃদ্ধা শহীদা বেগম। বিভিন্ন সময়ে ছেলে তার মায়ের উপরে নানা কারণে হামলা ও মারধর করত। রাতে কোনো কারণে ছেলে তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা মসলা বাটার কাজে ব্যবহৃত শিলপাটার পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই শহীদার মৃত্যু হয়।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার সহ ছেলেকে আটক করে। পরে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর