সিরাজগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে সোবহান প্রামানিক নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

আপডেট : ১১ মে ২০২৬, ১১:৫৮ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে সোবহান প্রামানিক নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে 

পুলিশ ও এলাকাবাসীররা জানায়, গতকাল রাতে ওই এলাকার দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবাহান প্রামানিকের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। সোবহানের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সাথে থাকা তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর