নাটোরে মাদক কারবারিদের হামলায় ৪ র‍্যাব সদস্য আহত

নাটোরের লালপুর মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় চারজন র‍্যাব সদস্য আহত হয়েছেন।

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:২৭ এএম

নাটোরের লালপুর মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় চারজন র‍্যাব সদস্য আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক সোহাগ হোসেন ওই এলাকার ফজল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, লালপুরের নবীনগর গ্রামে পদ্মা নদীর চরে বালুর স্তূপের পাশে কয়েকজন যুবক মাদকের আসর বসিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাদা পোশাকে কয়েকজন র‍্যাব সদস্য সেখানে অভিযান শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক কারবারি ও মাদক সেবীরা। প্রথমে র‍্যাব সদস্যদের সাথে সেখানে উপস্থিত কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। পরে তারা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং মারধর করে। এতে ৪ জন র‍্যাব সদস্য আহত হন। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, র‍্যাব সদস্যদের মারধরের ঘটনা শুনেছি। এরপর কী হয়েছে তা জানি না। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাম্মী আক্তার বলেন, র‍্যাবের চার সদস্য ফিজিক্যাল এসাল্ট হিসেবে চিকিৎসা নিয়েছেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে র‍্যাব সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোহাগ হোসেন নামে একজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর