নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। গতকাল রোববার রাতে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

 

আপডেট : ২৫ মে ২০২৬, ০৩:১৯ পিএম

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। গতকাল রোববার রাতে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হন।

এর আগে একই দিন রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও দুই যুবক।

এদিকে দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা আহত ‍যুবকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ। হাসপাতালে পাঠানোর পর আলী জাকের (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। অপরদিকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত স্থানীয়রা। 

নিহত আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামূল হকের ছেলে। আর আহতদের নাম পরিচায় জানা যায়নি। তবে তারা তিনজনই রাজশাহীদে পড়াশোনা করতেন বলে জানা গেছে। নিহত অপর দুইজন হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, ‘আমি ঘটনার দিন সাংগঠনিক কাজে বলিহার ইউনিয়নে যাচ্ছিলাম। পথে দেখি জনতার ভীড়। সেখানে আহত অবস্থায় পড়ে আছে তিন যুবক। তাদের পাশে ভাঙা আবস্থায় পড়ে আছে মোটরসাইকেল। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। বিষয়টি দেখে আমি একটা সিএনজি ভাড়া করে আহত তিনজনকেই সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং তাদের সঙ্গে আমাদের দলীয় ছেলেকে পাঠিয়ে দিই। এরমধ্যে জানতে পারি একজনের মৃত্যু হয়েছে। আর অপর দুইজনকে ভর্তির সকল ব্যবস্থা করানো হয়েছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে যাওযায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

মহাদেবপুর থানায় ওসি মো. ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর